আয়করমুক্ত সুবিধা পেল আস-সুন্নাহ ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক
আয়করমুক্ত সুবিধা পেল অলাভজনক ইসলাম ধর্মীয় দাতব্য সংস্থা আস সুন্নাহ ফাউন্ডেশন।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ সম্পর্কিত এক প্রজ্ঞাপন জারি হয়।

সাম্প্রতিক বন্যায় আলোচনায় আসে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ তৎপরতা। দাতব্য প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। ২০১৭ সালে সংস্থাটি প্রতিষ্ঠা করেন তিনি। আহমাদুল্লাহ সংস্থাটির চেয়ারম্যান।
আস-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশভিত্তিক একটি অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা, যারা শিক্ষা ও মানবকল্যাণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে।

রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপণের মাধ্যমে প্রতিষ্ঠানটি আয়কর মুক্ত সুবিধা পেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights