‘আরও বড় বিক্ষোভের মুখে পড়তে পারে ইরান’

অনলাইন ডেস্ক

জনগণের সমস্যা সমাধান না হলে ইরানের সরকার আরও বড় বিক্ষোভের মুখোমুখি পড়তে পারে বলে সতর্ক করেছেন সংসদ সদস্য মোহাম্মাদরেজা সাবাঘিয়ান।

মঙ্গলবার সংসদে তিনি বলেন, গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ দেশের শাসকদের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

তিনি আরও বলেন, ‘মূলত জনগণের অসন্তুষ্টি রয়েছে, আমরা এই বিষয়টি ভুলে যেতে পারি না। সরকার ও সংসদের কর্মকর্তাদের এসব সমস্যার সমাধান করতে হবে। অন্যথায় একই ঘটনা আরও বেশি তীব্রতা নিয়ে ঘটতে পারে।’

সাবাঘিয়ান ইরানের মধ্যভূমি অঞ্চলের প্রদেশ ইয়াজদের কেন্দ্রীয় অংশের কয়েকটি জেলার প্রতিনিধিত্ব করেন।

এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি- এইসআরএনএ দাবি করেছে, গতকাল সোমবার রাত পর্যন্ত তারা ৬৪৬ জনের মৃত্যুর খবর পেয়েছে। এর মধ্যে ৫০৫ জন প্রতিবাদকারী, ১১৩ জন সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া সাধারণ ব্যক্তি রয়েছেন সাতজন।

সংস্থাটি আরও জানায়, বিক্ষোভ শুরুর পর থেকে ১০ হাজার ৭২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights