আরও ১২ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

দেশে ২৪ ঘণ্টায় ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৮০৮ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনে অপরিবর্তিত আছে।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭২ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১ হাজার ৮৩৭ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৩৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৩৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৫১ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights