ইকসু নিয়ে ৭ দফা দাবিতে ইবি ভিসিকে শিক্ষার্থীদের স্মারকলিপি

ইবি প্রতিনিধি

আসন্ন ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ইকসু) অছাত্র নিষিদ্ধকরণ ও সঠিক নেতৃত্ব নিশ্চিত করার জন্য মৌলিক গঠনতন্ত্রে ৭ দফা দাবি সংযোজনের জন্য স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর দেড়টায় উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

৭ দফা দাবির মধ্যে রয়েছে-অছাত্র নিষিদ্ধকরণ মাস্টার্সের ফল প্রকাশ হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থী স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য হিসেবে গণ্য করা, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী প্রার্থী বা ভোটার হতে পারবে না, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হতে পারবে, প্রার্থীর বয়স, একাডেমিক রেজিস্ট্রেশন বৈধ শিক্ষার্থী পরিচয়পত্র ও ভর্তি সনদ যথাযথভাবে যাচাই করা, মাদকমুক্ত প্রার্থী নিশ্চিতকরণ, বহিরাগত সম্পৃক্ততা পাওয়া গেলে প্রার্থিতা নিষিদ্ধ করা এবং লীগ সংশ্লিষ্টতা কাউকে ইকসু নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়ার দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights