ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই

অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই। শুক্রবার (৩ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টা ৩১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল উত্তর মালুকু প্রদেশের তোবেলো শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। পাশাপাশি তাৎক্ষণিকভাবে হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি।

সূত্র : আনাদলু এজেন্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights