ইবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ইবি প্রতিনিধি
বিএনপির সরকার পতনের আন্দোলনের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। বিক্ষোভ থেকে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে প্রতিহত করার হুঁশিয়ারি দেয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বুধবার বেলা ১২টায় বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রলীগ। মিছিলটি ছাত্রলীগের ট্রেন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আল-মামুন, আরিফুল ইসলাম খান, মামুনুর রশীদ ও রকিবুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও হোসাইন মজুমদারসহ অন্যান্য নেতাকর্মীরা।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ছাত্র সমাজ তার পাশে আছে। কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করলে, ছাত্র সমাজকে নিয়েই ইবি শাখা ছাত্রলীগ তাদের প্রতিহত করবে।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, বাংলাদেশ যখন দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে, তখন কিছু চক্র দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। ইবি ছাত্রলীগ সবসময় তাদের প্রতিহত করবে। তিনি বলেন, প্রয়োজনে আমরা রাজপথে নামবো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ সমুন্নত রাখতে শাখা ছাত্রলীগ সব সময় কাজ করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights