ইরানের হামলায় ইসরাইলে কী ঘটছে, একদিনেই শতাধিক আহত

অনলাইন ডেস্ক

ইরানের সামরিক বাহিনীর হামলার প্রভাবে ইসরাইলে গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত হয়েছেন।

রবিবার ১৫ মার্চ ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে গত ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে আহত হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের মধ্যে কেউ কেউ সরাসরি ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র কিংবা লেবানন থেকে আসা রকেটের আঘাতে আহত হয়েছেন।

এ ছাড়া নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়ির মধ্যেও অনেকে আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ সকাল পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জন মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে বর্তমানে ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়েছে।

সূত্র: টাইমস অফ ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights