ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর আবারও সচল

অনলাইন ডেস্ক
ইরানের সাথে সংঘাতের কারণে বন্ধ হয়ে যাওয়া ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দরটি আবারও সচল করা হয়েছে।

বুধবার (১৮ জুন) বিমানবন্দরটি সচল করা হয়।

দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ইরানের হামলায় আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হওয়ার পর প্রথম ফ্লাইটটি তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছে। এ ফ্লাইটে বিদেশে আটকে পড়া একদল ইসরায়েলি নাগরিকদের ফিরিয়ে আনা হয়েছে। ফ্লাইটটি সাইপ্রাসের লারনাকা থেকে ইসরায়েলিদের ফিরিয়ে এনেছে।

ইসরায়েল ও ইরানের মধ্যে বিমান আকাশ কারণে হাজার হাজার ইসরায়েলি বিদেশে আটকে পড়েন। প্রত্যাবর্তন ফ্লাইটে অংশগ্রহণকারী ইসরায়েলি কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এল আল, আরকিয়া, ইসরায়ার এবং এয়ার হাইফা।

সূত্র : টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights