ইসরায়েলে যে কোনো মুহূর্তে ভয়াবহ হামলার ঘোষণা ইরানের

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও এক ধাপ বেড়ে গেছে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায়। আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক ঘোষণায় জানিয়েছে, খুব শিগগিরই ইসরাইলের বিরুদ্ধে “বড় ধরনের ধ্বংসাত্মক হামলা” চালানো হবে।

ইসরাইলের সাম্প্রতিক হামলার জবাবে ইরান প্রতিশোধমূলক হামলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে এবং তা যে কোনো মুহূর্তে শুরু হতে পারে বলে জানানো হয়েছে। এরই মধ্যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলের অভ্যন্তরে আঘাত হেনেছে, এতে অন্তত তিনজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

এই পাল্টা হামলার ফলে গোটা অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ শনিবার এক কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা চালানো অব্যাহত রাখে, তাহলে তেহরানও জ্বলবে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights