ঈদুল আজহা উপলক্ষে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছে জেডআরএফ

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) কর্মকর্তা ও সদস্যরা।

রবিবার (৮ জুন) বেলা ১১টায় সংগঠনটির নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে জিয়া উদ্যানে মাজার জিয়ারত ও দোয়া করা হয়। এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সংগঠনটির নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোর্শেদ হাসান বলেন, ‘জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় আমরা দোয়া করেছি।

এই ফাউন্ডেশন অরাজনৈতিক। দলমত নির্বিশেষে সবার কল্যাণে কাজ করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। দেশের যে কোনো দুর্যোগে এই ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights