উখিয়ায় পৃথক ঘটনায় দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় আব্দুল্লাহ ও নাদির হোসেন নামে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উখিয়া ১৭ নম্বর ক্যাম্পের সি ব্লক ও ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই হত্যাকাণ্ড দুঈটি ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শামীম হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে একদল দুষ্কৃতকারী ৪ নম্বর মধুরছরা ক্যাম্পের এফ ব্লকের হেডমাঝি নাদির হোসেনকে ঘর থেকে ডেকে রাস্তায় নিয়ে গিয়ে ছুরিকাঘাত ও গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নাদির হোসেন ক্যাম্পের এফ ব্লকের মৃত সৈয়দ আহমেদের পুত্র।

অপরদিকে, একইদিন ভোরে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ৭/৮ জনের একদল রোহিঙ্গা সন্ত্রাসী ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আমিনের পুত্র আব্দুল্লাহকে ঘর থেকে অস্ত্রের মুখে বের করে পাশে বাজারের রাস্তায় নিয়ে আসে। সন্ত্রাসীরা এক পর্যায়ে আব্দুল্লাহকে রাস্তায় ফেলে গুলি করে।
খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা সটকে পড়ে। পুলিশ গুরুতর আহত গুলিবিদ্ধ আব্দুল্লাহকে ক্যাম্পের একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহত রোহিঙ্গা যুবক আব্দুল্লাহর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

ওসি মো শামীম হোসেন, ঘটনার পরপরই উক্ত এলাকায় এপিবিএন পুলিশের পাহারা বাড়ানো হয়েছে। ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ভিত্তিক সন্ত্রাসী গ্রুপের সদস্যরা এই হত্যাকাণ্ড দুইটি সংঘটিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights