এক ডিমের দাম ১৯ হাজার টাকা!

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

একটি ডিমের দাম ১৯ হাজার টাকা। শুনলে অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্য। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের নিলাম ডাকে একটি হাঁসের ডিমের দাম উঠেছে ১৯ হাজার টাকা।

রবিবার উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে দান হিসেবে দেওয়া একটি ডিম নিলামে ১৯ হাজার টাকায় বিক্রি হয়। ডিমটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী সালেহ আহমদ। নিলামে ডিমটির দাম ৫০০ টাকা থেকে শুরু হয়। পরে ১৯ হাজারে গিয়ে দাঁড়ায়। নিলাম ডাকে প্রায় শতাধিক মুসল্লি অংশ নেন।

মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহম্মেদ চৌধুরী বলেন, ‘আগে প্রায়ই মসজিদে নিলাম হতো। ওই টাকা মসজিদের ফান্ডে জমা হতো। পরে মসজিদের উন্নয়নে ব্যয় হতো। এখন আর আগের মতো হয় না। মসজিদের উন্নয়নের স্বার্থে এই নিলাম ডাক হওয়ার প্রয়োজন রয়েছে।’
সালেহ আহমদ বলেন, ‘মহান আল্লাহর সন্তুষ্টি পেতে ডিমটি ১৯ হাজার টাকায় কিনেছি। মসজিদের জিনিস বেশি দামে কিনলে আমার ওই টাকাগুলো আখেরাতে কাজে দেবে।’

একইদিন শ্রীমঙ্গল জামে মসজিদে নিলামে একটি আতাফল ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights