এনসিপির ইশতেহার ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলের নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এনসিপির ইশতেহারের মটো হবে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব। ইশতেহারে গুরুত্ব পাবে নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি ও জলবায়ু।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শীর্ষক অনুষ্ঠানে এনসিপির ইশতেহার ঘোষণা করা হবে।

এই অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights