ওটিটিতে আসছে জয়া-রুবেলের ‘পেয়ারার সুবাস’

অনলাইন ডেস্ক

মুক্তির দেড় মাস পর ওটিটিতে আসছে প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল ও অভিনেত্রী জয়া আহসানের সিনেমা ‘পেয়ারার সুবাস’। চলতি মাসের ২১ তারিখে চরকিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

চরকির প্রধান নির্বাহী নির্মাতা রেদওয়ান রনি ফেসবুকে এক পোস্টে বলেছেন, “আমাদের প্রিয় অভিনেতা আহমেদ রুবেলের অভিনীত সর্বশেষ সিনেমা “পেয়ারার সুবাস” সিনেমা হলের পর এখন মুক্তি পাচ্ছে চরকিতে।“

নূরুল আলম আতিক পরিচালিত সিনেমাটি ‘পেয়ারার সুবাস’ মুক্তি পায় গত ৯ ফেব্রুয়ারি। এর আগের দিন ছিল সিনেমটির প্রিমিয়ার শো। কিন্তু শোয়ের আগে রুবেলের চলে যাওয়ার অপ্রত্যাশিত ঘটনা স্তম্ভিত করে দেয় সবাইকে।
৯২ মিনিটের এই সিনেমাতে আহমেদ রুবেল ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠু সহ আরও অনেকেই। গত বছর আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল-এর ৪৫ তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে অফিসিয়াল সিলেকশন পেয়েছিল ‘পেয়ারার সুবাস’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights