কর্ণফুলী নদীতে জাহাজডুবি, একজন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কর্ণফুলি নদীতে সাতশ টন সার বহনকারী একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ হয়েছেন আজিজুর রহমান নামে এক ব্যক্তি।

রবিবার রাতে সদরঘাটের কর্ণফুলি ঘাটের বিপরীতে নদীর দক্ষিণ তীরে এ ঘটনা ঘটে।

সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ বলেন, রবিবার রাতে কোস্টগার্ডের কার্যালয়ের কাছে নোঙর করার সময় লাইটার জাহাজটি ডুবে যায়। এসময় জাহাজের ১২ ক্রু সাঁতরে উঠতে পারলেও আজিজুর রহমান নামে এক প্রহরীকে খুঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে কাজ চলছে।
জানা যায়, বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে আমদানি করা সার নিয়ে লাইটার জাহাজটি বন্দর চ্যানেল দিয়ে এসে কোস্টগার্ডের কার্যালয়ের কাছে নোঙর করার সময় ডুবে যায়। জাহাজের ১২ ক্রু সাঁতরে নৌকা ও তীরের কাছাকাছি পৌঁছাতে পারলেও জাহাজে থাকা আমদানি পণ্যের এক ব্যক্তিগত প্রহরীকে খুঁজে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights