কামরাঙ্গীরচরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কামরাঙ্গীরচর আচার আলা ঘাট এলাকায় নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে কবির হোসেন (৩০) হোসেন নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা ঠিকেদার মুক্তার হোসেন বলেন, দুপুরে নির্মাণাধীন সাত তালা ভবনে পাঁচ তলায় মাচাংয়ে দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন রাজমিস্ত্রি কবির।অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৯৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কামরাঙ্গীরচর থানায় অবগত করা হয়েছে।
মৃত কবির নওগাঁর সাপাহার উপজেলা কামাচপুর গ্রামের চাউল ব্যবসায়ী আনারুল হকের ছেলে।

বর্তমানে কামরাঙ্গীরচর বালুর মাঠ এলাকায় ম্যাচে থাকতেন। তার পরিবার থাকেন গ্রামের বাড়িতে। পাঁচ ভাই এক বোনের মধ্যেও সে ছিল চতুর্থ। দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights