কালিয়াকৈরে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ মোল্লা পাড়া এলাকা থেকে সোমবার রাতে রাবেয়া আক্তার পিংকি (১৫) নামের এক নবম শ্রেণীর শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বগুড়ার সোনাতলা উপজেলার কাবিলাপুর গ্রামের আব্দুল করিমের মেয়ে রাবেয়া আক্তার পিংকি। নিহতের পরিবার উপজেলার পল্লীবিদ্যুৎ মোল্লা পাড়া এলাকার রেজাউল করিমের বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতো।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত রাবেয়া আক্তার মায়ের সাথে গত তিন দিন ধরে ঝগড়া করে খাওয়া দাওয়া বন্ধ দেয়। এ সময় রাবেয়া আক্তার পিংকি মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করে। নিহতের বাবা রাতে নিজের কর্মস্থল থেকে বাসায় ফিরে মেয়ের লাশ ঘরের ভিতর দেখে প্রতিবেশিদের ঘটনাটি জানান। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। মঙ্গলবার সকালে নিহতের পরিবারের বিনা ময়নাতদন্ত ছাড়া লাশ পাওয়ার জন্য একটি আবেদন করলে পুলিশ নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় কালিয়াকৈর থানার উপপরিদর্শক আফজাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights