কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি ॥
আগামী ৩০ মে স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি
জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষীকি যথাযথভাবে পালন উপলক্ষে ঝিনাইদহের
কালীগঞ্জে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকালে
কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর অডিটোরিয়ামে এ সভার
আয়োজন করা হয়।
কালীগঞ্জ উপজেলা বিএনপ্#ি৩৯;র আহবায়ক মাহবুবার রহমানের সভাপতিত্বে সভায়
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়ম যুগ্ম-আহবায়ক ডাঃ নুরুল
ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির
যুগ্ম-আহবায়ক ইলিয়াস রহমান মিঠু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল
ইসলাম, পৌর বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোশারফ কমিশনার সহ বিভিন্ন
ইউনিয়ন থেকে আগত সভাপতি,সেক্রেটারি সহ নেতাকর্মীরা।
সভাতে, আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ
বার্ষিকী পালন উপলক্ষে সিন্ধান্ত ও বিভিন্ন কর্মপন্থা গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights