কালীগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি॥
পবিত্র মাহে রমজানে ঝিনাইদহের ঐহিহ্যবাহী কালীগঞ্জ প্রেসক্লাবের
আয়োজনে প্রয়াত সাংবাদিকদের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার
মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের সবুজবাংলা রেস্টুরেন্টে এ
দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ইফতারপূর্ব আলোচনা
সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) শাহীন আলম, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল
হোসেন ও থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন প্রমুখ। দোয়া ও ইফতার
মাহফিলে কালীগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন জাতীয়, অঞ্চলিক ও ইলেক্ট্রনিক
মিডিয়ার কর্মরত প্রায় ৪০ জন সাংবাদিক অংশগ্রহন করে।
