কাশিমপুর কারাগারের নারী হাজতীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি এক নারী হাজতীর মৃত্যু হয়েছে। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি মারা যান বলে জানিয়েছেন ওই কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ। মৃত ওই নারী বন্দির নাম কছিরন (৪৫)। তিনি জামালপুর জেলা সদর থানার গোপালপুর এলাকার লোকমান হোসেনের স্ত্রী।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জানান, জামালপুর জেলা সদর থানার একটি হত্যা মামলার আসামি কছিরন এই কারাগারে বন্দি ছিলেন। গত ১৯ আগস্ট তাকে ময়মনসিংহ কারাগার থেকে এখানে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ কারাগারে অসুস্থ থাকাবস্থায় তাকে ঢাকা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার দুপুরের দিকে তিনি হঠাৎ কারাগারের ভিতর অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেলে কছিরনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহমুদা আক্তার জানান, বিকেল ৩টার দিকে কছিরনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights