কুড়িগ্রামে গরুর পঁচা মাংস বিক্রি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি: ২৩/০২/২০২৬
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বাজারে গরুর পঁচা মাংস
বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে
৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে একরামুল হক নামের এক ব্যবসায়ী
গরুর পঁচা মাংস বিক্রি করছিলেন। মাংসের দুর্গন্ধ ও অস্বাভাবিক
অবস্থা দেখে ক্রেতাদের সন্দেহ হলে তারা তাকে হাতেনাতে আটক করেন।
পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। এসময় উপজেলা
ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ এবং ফুলবাড়ী থানা পুলিশ
সদস্যরাও উপস্থিত ছিলেন। উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ
আহমেদ মাংস পরীক্ষা করে তা পঁচা ও মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ
বলে মত দেন।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী একরামুল হককে ১০ হাজার
টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম
কারাদন্ডের আদেশ দেওয়া হলেও তিনি তাৎক্ষণিকভাবে অর্থ পরিশোধ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার
হোসাইন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একরামুল হককে ১০
হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে জব্দকৃত পঁচা মাংস
জনস্বার্থে ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। জনস্বাস্থ্য
সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে%ধ৬%ধপ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights