কুড়িগ্রামে গ্রন্থগার সেবীদের মিলন মেলা ও গুণীজন সংবর্ধনা
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার গ্রন্থগার সেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার ভেতরবন্দ ইউনিয়নের ভেতরবন্দ শিশু পার্ক চত্বরে এ মিলন মেলার আয়োজন করে ভেতরবন্দ পাবলিক লাইব্রেরি।
এতে জেলার ৯টি উপজেলার প্রায় শতাধিক পাঠাগারের লাইব্রেরিয়ানসহ গ্রন্থগার সেবীরা অংশ নেন। এ সময় লাইব্রেরির সভাপতি খন্দকার আমিনুল হক বাচ্চুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিনহাজুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান ও শিক্ষাবিদ ও লেখক সুব্রত কুমার ভট্টচার্য।
আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর। শেষে গ্রন্থাগার আন্দোলনে অবদান রাখাসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৩ গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়।
