জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ

অনলাইন ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের ডিগ্রি তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৫৭ দশমিক ৮৫ শতাংশ।

আজ সোমবার সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে ১ হাজার ৮৭৩টি কলেজের ৭১১টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৬৩ হাজার ২২৭ জন (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৯৪ হাজার ৪২০ জন। গড় পাসের হার ৫৭ দশমিক ৮৫ শতাংশ। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd/results পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights