কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বালাটারি এলাকার থেকে শুক্রবার ভোররাতে মাদকসহ কুখ্যাত মাদক কারবারি রুবেল ইসলামকে আটক করেছে থানা পুলিশ। এরপর শুক্রবার তাকে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার ৮নং ওয়ার্ডের চন্দ্রখানা বালাটারি গ্রামের কুখ্যাত মাদক কারবারি রুবেল ইসলামকে তার বাড়ি থেকে ৭ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে শুক্রবার সকালে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights