সুনামগঞ্জে বই বিনিময় উৎসব

সুনামগঞ্জ প্রতিনিধি

‘পঠিত বই আমাদের দিয়ে অন্যকে বই পড়ার সুযোগ দিন’, এমন স্লোগানে সুনামগঞ্জে বই বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে শহরের হোসেন বখত চত্বরে এই উৎসবের আয়োজন করে বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন।

বই বিনিময় উৎসব উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সুপ্রভা রাণী, কামরুজ্জামান কামরুল, আশরাফ হোসেন, নুরুল হাসান, মাসুম হেলাল, সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, ভারপ্রাপ্ত সভাপতি অভি ফাহিম, সাধারণ সম্পাদক মাহবুবা জেবা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights