প্রিয়তির দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া

মুন্সিগঞ্জ প্রতিনিধি

রাজধানী ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত মুন্সিগঞ্জে জেরিন তাসনিম প্রিয়তির (২০) দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে দুপুর ১টার দিকে নিহতের মরদেহ মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার এলাকায় পৌঁছায়। এই ছাত্রীর এমন করুণ মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে উঠেছে পুরো এলাকা। প্রিয়জনকে হারিয়ে আহাজারি-আর্তনাদে ভেঙে পড়েন স্বজনরা।

প্রিয়তি পঞ্চসার ইউনিয়নে বিনোদপুরো এলাকার আওলাদ হোসেনের মেয়ে। তিনি সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পরিবারের লোকজন জানান, বুধবার বড় বোন বোন সুহা কানাডা থেকে দেশে ফেরায় ঢাকায় গিয়েছিলেন প্রিয়তি। বৃহস্পতিবার দুর্ঘটনা কবলিত বেইলি রোডের ভবনটিতে বোন প্রিয়তি সুহাসহ ৪ জন খাবার খেতে গিয়েছিলেন। এসময় তাদের ৩ জন জীবিত বের হতে পারলেও মারা যান আটকে পড়া প্রিয়তি। ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেলে তার মরদেহ সনাক্ত করে স্বজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights