কুলাউড়ায় তরুণদের উদ্যোক্তা তৈরিতে ব্র্যাকের প্রকল্পের সমাপনী সভা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় বাস্তবায়িত যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলা পরিষদের হলরুমে ব্র্যাকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস।

ব্র্যাকের জেলা সমন্বয়ক ইলিমেন্ট হাজংয়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অনিতা দেবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, ব্র্যাকের ডেপুটি ম্যানেজার মো. রফিকুল ইসলাম, জেলা ব্যবস্থাপক আসমা উল হুসনা ও সহযোগী অফিসার আবুল কালাম আজাদ।

সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্র্যাকের কর্মকর্তারা, প্রকল্পের প্রশিক্ষণার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights