কেরানীগঞ্জে জঙ্গল থেকে রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি পরিত্যক্ত ইটভাটার পাশের জঙ্গল থেকে চান মিয়া গাজী ওরফে চান্দু (৬৫) নামে এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকাল চারটার দিকে হাসনাবাদ এলাকার একটি ইটভাটার পেছনে জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত চান মিয়া গাজীর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জে একা থাকতেন এবং রাজমিস্ত্রীর কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা জঙ্গলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights