কোনো শিল্পীকে এভাবে অসম্মান করা উচিত নয়: হাসান

শোবিজ প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামের ওপেন কনসার্টে মঞ্চে গান গাইছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী হাসান। কিন্তু সেখানে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা।

হঠাৎ দর্শকসারি থেকে ছুটে এলো একটি বোতল। মুহূর্তেই সেটি আঘাত করল তাঁর মাথায়। অপ্রত্যাশিত এ ঘটনায় বাংলাদেশ প্রতিদিনকে শিল্পী হাসান বলেন, ‘আমার অনুরোধ, ভবিষ্যতে আমার দেশের কোনো শিল্পীই যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন। কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা সবার। তাঁরা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তাঁরা শুধু মানুষের ভালোবাসা চান। কোনো শিল্পীকে এভাবে অসম্মান করা বা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি করা উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘শিল্পীদের রাজনৈতিকভাবে বিবেচনা করা ঠিক নয়। একজন শিল্পী আজীবনের জন্যই শিল্পী। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গাইতে হয়। তাই বলে তাঁকে কোনো রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়। শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান। তাই তাঁদের প্রাপ্য সম্মান দেওয়া এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights