খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যু, চিকিৎসকদের বিচার চান বাবা আয়ান

অনলাইন ডেস্ক

রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা পাঁচ বছরের শিশু আয়ান মারা গেছে। রবিবার রাতে তাকে মৃত ঘোষণা করা হয়।

সোমবার আয়ানের বাবা শামীম আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, টানা সাত দিন লাইফ সাপোর্টে ছিল আয়ান।

আয়ানের মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের গাফিলতিকে দায়ী করেন তার বাবা শামীম আহমেদ।
তিনি বলেন, “এতদিন তারা মৃত্যুর বিষয়টি নিয়ে টালবাহানা করছিল। শেষে নির্বাচনের দিনকে টার্গেট করা হয়, যাতে গণমাধ্যমে বিষয়টি নিয়ে কম প্রচার পায়।”

তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সুন্নতে খতনা করানোর জন্য আয়ানকে সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান অভিভাবকরা। সেখানে অভিভাবকদের অনুমতি ছাড়াই তাকে ফুল অ্যানেস্থেশিয়া (জেনারেল) দিয়ে সুন্নতে খাতনা করান চিকিৎসক। খতনা শেষ হওয়ার পর আয়ানের জ্ঞান না ফেরায় তাকে সেখান থেকে পাঠানো হয় গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে।

ইউনাইটেড হাসপাতালে পিআইসিইউতে (শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র) লাইফ সাপোর্টে রাখা হয়। এর সাতদিন পর গত রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights