খালেদা জিয়ার মুক্তির দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জয়পুরহাট জেলা বিএনপি।

বুধবার (০৩ জুলাই) বিকালে স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, আক্কেলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কমল,জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিন মোনজুরে মওলা পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল।
আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজাহাত হোসেন রনি, মহিদুল ইসলাম রাজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোমিন খন্দকার সদস্য সচিব শামস মতিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। সমাবেশে ছাত্রদল, যুবদল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights