নারায়ণগঞ্জ বন্দরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুইজন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ বন্দরে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মনিরুজ্জামান মনু হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন ফরহাদ ও ফয়সাল। তারা দুইজনই বন্দর মুরাদপুর গ্রামের ছিদ্দিকের ছেলে। বুধবার (০৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যলয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু।

তিনি আরও জানান, গত ৭ জুন বন্দর উপজেলার মুরাদপুর এলাকায় নিজ বাড়িতে মনিরুজ্জামান ওরফে মনুকে সন্ত্রাসীরা প্রকাশ্যে হত্যা করে। প্রকাশ্যে হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। হত্যার ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মামলার দুই আসামিকে মঙ্গলবার রাতে উপজেলার নয়াবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, ফয়সাল মামলার ৯ নং আসামি ও তার ভাই ফরহাদ মামলার ১০ নং আসামি। এর আগে মামলার ১২ নং আসামি নুরুল আলম ওরফে নুরুকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights