খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির নেতারা

অনলাইন ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আসন্ন বিদেশ সফরকে সামনে রেখে তার সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে বিএনপিপ্রধান দলের নেতাদের দিকনির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর থেকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা একে একে আসতে শুরু করেন।

স্থায়ী কমিটির নেতাদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন এরইমধ্যে বৈঠকে উপস্থিত হয়েছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে খালেদা জিয়ার। তার এই সফরকে সামনে রেখেই দলের নেতাদের দিকনির্দেশনা দেবেন বিএনপি চেয়ারপারসন।

এদিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ বীরবিক্রম। তাদের মধ্যে দীর্ঘ ৩০ মিনিট আলোচনা হয় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights