পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতার উপস্থিতি নিয়ে আলোচনা-সমালাচনা

ঝিনাইদহ প্রতিনিধিঃ
জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে স্বৈরাচার হাসিনার পতনের মধ্যে দিয়ে জন্ম হয়েছে নতুন এক বাংলাদেশের। শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। এরই মধ্যে রবিবার বিকালে হামিদুর রহমান স্টেডিয়ামে ঝিনাইদহের একটি ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে ফাইনালে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের এক নেতার উপস্থিতি নিয়ে শহরে ব্যাপক আলোচনা সমালােচনা চলছে।
রতনদা ফুটবল টৃর্নামেন্ট উপলক্ষে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ষ্টেডিয়ামে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আনিছুর রহমান খোকার উপস্থিতি লক্ষ্য করা যায়। ফলে ঝিনাইদহের সুধী মহলের অনেকেই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

সূত্র জানায়, এসএম আনিছুর রহমান খোকা ১৯৯৩ সালে ঝিনাইদহ পৌরসভার চেয়ারম্যান থাকাকালে অনিয়মের আশ্রয় নিয়ে ৪০ জনকে মাস্টাররোলে চাকুরি দিয়েছিলেন। এ বিষয়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে কোনো অনুমোদনও নেননি। ফলে তার আমলে চেয়ারম্যান থাকাকালে পাঁচ বছরে ৪০ জন মাস্টাররোলের কর্মচারীকে সরকারি টাকায় বেতন দিয়ে সরকারের ১৬ লাখ ২০ হাজার ৫৩৯ টাকা ক্ষতি করেন। পরে দুর্নীতি দমন কমিশন-দুদকের তদন্তে উঠে আসে ক্ষমতার অপব্যবহার করে এসএম আনিছুর রহমান খোকা ওই নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন। এই ঘটনায় দুদক পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে ২০০৩ সালের ৯ই ফ্রেব্রুয়ারি ঝিনাইদহ সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল করে দুদক। সর্বশেষ গেল বছর ২০২৪ সালের প্রথমার্ধে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে খোকা টেলিফোন মার্কা প্রতীক নিয়ে পরাজিত হন। এই ব্যাপারে টেলিফোনে এসএম আনিছুর রহমান খোকার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আবু হুরাইরা জানান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আনিছুর রহমান খোকাকে রাখা ঠিক হয়নি। এখন থেকে জেলা প্রশাসকের অধীনে সমস্ত সরকারি অফিসে জানিয়ে দেওয়া হবে আওয়ামী লীগের দোসররা যেন কোনো অনুষ্ঠানে উপস্থিত না থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights