খিলগাঁওয়ে দুই দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঢাকা মহানগর দক্ষিণের ৭৫ নম্বর ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যুবদলের ৭৫ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নিয়ামত আলীর নেতৃত্বে আয়োজিত এ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

নৌকাবাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে উৎসুক মানুষের ঢল নামে। কাইতপাড়াসহ নদীর দুই পাড়ের অসংখ্য মানুষ এ ঐতিহ্যবাহী প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানের শেষ কার্যদিবসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এ ধরনের আয়োজন গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে খিলগাঁও থানা বিএনপির নেতৃবৃন্দসহ ঢাকা-৯ আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নৌকাবাইচ বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার প্রভাবে ঐতিহ্যবাহী এ আয়োজন অনেক জায়গায় সীমিত হয়ে এলেও স্থানীয় উদ্যোগে এমন প্রতিযোগিতার আয়োজন নতুন প্রজন্মের কাছে বাংলার সংস্কৃতি তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখে।

দুই দিনব্যাপী এ নৌকাবাইচ প্রতিযোগিতার মধ্য দিয়ে স্থানীয় মানুষের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়। নদীর দুই পাড়ে সমবেত দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights