খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তার মাথা ও বুকে গুলি লাগে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল হালিম স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, হঠাৎ গুলির শব্দ শুনে এগিয়ে গিয়ে আব্দুল হালিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। কারা তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights