গাইবান্ধায় তথ্য অধিকার আইন বিষয়ক স্যাটেলাইট ক্যাম্পেইন

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণে স্যাটেলাইট ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) গাইবান্ধার উদ্যোগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহায়তায় ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এর সার্বিক তত্বাবধানে গাইবান্ধা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটে (পিটিআই) এ ক্যাম্পেইন পরিচালিত হয়। এতে ওই প্রতিষ্ঠানের প্রশিক্ষকসহ সকল প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট সাদিয়া আফ্রিন বিজলী, সনাক সভাপতি আফরোজা বেগম লুপু, শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক এ.কে.এম সাখাওয়াৎ হোসেন, ইন্সট্রাকটর শাহ এহসানুল হকসহ ইন্সট্রাকটরবৃন্দ।

ক্যাম্পেইনে প্রশিক্ষনার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং তথ্য প্রাপ্তির আবেদন ফরম হাতে-কলমে পূরণ করতে সহায়তা করেন ইয়েস দলনেতা জান্নাতুল ফেরদৌসী জেমি, সহ-দলনেতা মনিরুজ্জামান প্রধান, ইয়েস সদস্য নাজমুস সাকিব এবং ইন্টার্ন উম্মে হাবিবা কনা ও মেহেদী হাসান। স্যাটেলাইট ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মাসুদ রানা।
ক্যাম্পেইনে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ১১০ জন তথ্য অধিকার আইন ২০০৯ সর্ম্পকে ধারনা, তথ্য অধিকার আইনের আলোকে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ করার বাস্তব অভিজ্ঞতা লাভ করেন। প্রশিক্ষনার্থীরা তথ্য অধিকার আইন সর্ম্পকে জানতে পেরে ভালোলাগার অনুভূতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights