গাজীপুরের হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

গাজীপুরের কোনাবাড়ীর হকার্স মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার রাত ১২টা ৪০মিনিটের দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী হকার্স মার্কেটে দুই শতাধিক কাপড়ের দোকান রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ওই মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি, কাশিমপুর সারাবো মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ও কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাঁচটি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ১টা ১০ মিনিটে নির্বাপণ করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিভাবে জানাতে পারেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights