গাজীপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানা এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবাগুলোর মধ্যে ২ হাজার ২৮০টি রোহিঙ্গা যুবক তার পেটে বহন করে এনেছিল। শুক্রবার রাতে জিএমপির গাছা থানার শরীফপুর এলাকার মৃধা বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফয়জুল ইসলাম (৩৩) কক্সবাজারের উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত নাজির হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পেটে ভিতর ইয়াবা ট্যাবলেট বহন করে কক্সবাজার থেকে টঙ্গীতে নিয়ে আসছিল।

গাজীপুর মহানগর ডিবি পুলিশের (উত্তর) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন জানান, ফয়জুল ৬০ পিস করে ইয়াবা ট্যাবলেট পলিথিনের পোটলা করে গিলে খেয়ে পেটের ভিতর বহন করে নিয়ে আসতো। পরবর্তীতে পায়খানা করে ওই ইয়াবাগুলো বের করতো। এবার ৩৮ পোটলা ইয়াবা পেটে বহন করে গাজীপুরে শরীফপুরের নাজমুলের বাসায় এসে অবস্থান করছিল। গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় নাজমুল পালিয়ে গেলে ধরা পরে ফয়জুল। অভিযানে ফয়জুলের পেটে করে আনা ২ হাজার ২৮০ পিস এবং ঘর তল্লাশি করে ২ হাজার ৭২০ ইয়াবা উদ্ধার হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য ১৫ লাখ টাকা বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights