গাজীপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী

গাজীপুর প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের দু’টি আসন থেকে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

রবিবার বিকালে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ব্যক্তিগত কারণ এবং সামগ্রিক রাজনৈতিক কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এম এম নিয়াজ উদ্দিন সাবেক সচিব ও মহানগর জাতীয় পার্টির সভাপতি। তিনি গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসন ও গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সিটির একাংশ) আসন থেকে লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে দু’টি আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন। মনোনয়নপত্র বাছাইকালে ঋণ খেলাপির কারণে রিটার্নিং কর্মকর্তা গাজীপুর-১ আসনে তার মনোনয়নপত্র বাতিল করে দেন। তবে গাজীপুর-৫ আসনে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে আপিল করে গাজীপুর-১ আসনের মনোনয়ন বৈধতা পান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights