গাজীপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

গাজীপুর প্রতিনিধি

‘সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা’-এ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (০৮ আগস্ট) গাজীপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে সকালে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী শফিকুল আলম, উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, সিটি করপোরেশনের সচিব মো: আব্দুল হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদ হোসেন, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রীনা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী প্রমুখ। পরে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights