গানাসাসের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

গাইবান্ধা প্রতিনিধি
উত্তরাঞ্চলের শতবর্ষী সংগঠন ‘গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে কার্যকরী সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন শাহজাহান খান আবু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট একেএম হানিফ বেলাল।

শনিবার দিবাগত রাতে ফল ঘোষণা করেন এর নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী তুষার।

এতে শাহজাহান খান আবু ও রাগিব হাসান চৌধুরী হাবুলের প্যানেল থেকে ১৩ জন এবং আব্দুর রাজ্জাক সোনা ও একেএম হানিফ বেলালের প্যানেল থেকে ১০ জন নির্বাচিত হন।
এর আগে, ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ব্যালটে ভোটগ্রহণ হয়। নির্বাচনে দুইটি প্যানেলের বিপরীতে ভোটার সংখ্যা ছিলেন ১২৩ জন। এর মধ্যে ১১৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রমানন্দ রায়।

নির্বাচনে ৬৩ ভোট পেয়ে কার্যকরী সভাপতি নির্বাচিত হন শাহজাহান খান আবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক সোনা পান ৪৯ ভোট। অন্যদিকে, ৬০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট একেএম হানিফ বেলাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাগিব হাসান চৌধুরী হাবুল পান ৫৪ ভোট।

৫৭ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক রেজাউর রহমান, ৫৮ ভোট পেয়ে নাট্য সম্পাদক জান্নাতুল ফেরদৌস জাহিদ, ৫৮ ভোট পেয়ে সহ-নাট্য সম্পাদক গনেশ প্রসাদ সাধন, ৫৬ ভোট পেয়ে সাংস্কৃতিক সম্পাদক স্বপন কুমার সাহা, ৬৫ ভোট পেয়ে সহ-সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার, ৫৭ ভোট পেয়ে সাহিত্য ও পাঠাগার সম্পাদক গৌতম আশীষ গুহ সরকার, ৬৫ ভোট পেয়ে সহ-সাহিত্য ও পাঠাগার সম্পাদক রোজিনা নাহিদ শিমুল, ৬১ ভোট পেয়ে কোষাধ্যক্ষ অসীম কর্মকার টিটু, ৬৪ ভোট পেয়ে সংরক্ষিত মহিলা সদস্য মাধবী সরকার নির্বাচিত হন।

এছাড়া, কার্যকারী সদস্য পদে আমিনুল ইসলাম খোকন ৫৮ ভোট, নজরুল ইসলাম রাঙ্গা ৫৯ ভোট, তারিকুল ইসলাম ৬৩ ভোট, আফরোজা বেগম লুপু ৬১ ভোট, খন্দকার শামীম আহমেদ ৬২ ভোট, হিল্লোল সরকার ৬৪ ভোট, বিপুল কুমার দাস ৬৮ ভোট, মেজবাউল হক মিঠু ৬৪ ভোট, এ. এস এম নাহিদ হাসান চৌধুরী রিয়াদ ৬৫ ভোট, সাজু সরকার ৬৮ ভোট ও রউফুল হাসান চৌধুরী রুপম ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights