গাবতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার গাবতলীতে বজ্রপাতে সুলতান সরকার (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শিলদহবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক সুলতান গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ি গ্রামের মৃত সামেদ সরকারের ছেলে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, বৃহস্পতিবার সকালে মরিচের ক্ষেত পরিচর্যা করতে গিয়ে বজ্রপাতে সুলতান সরকারের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
