গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন বিজয়-রাশমিকা!

অনলাইন ডেস্ক
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা, ভারতীয় দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি। দীর্ঘ দিন ধরে শোনা যাচ্ছে, চুটিয়ে প্রেম করছেন তারা। কয়েক মাস আগে গুঞ্জন চাউর হয়— লিভ-ইন সম্পর্কে রয়েছেন এই জুটি। এবার একসঙ্গে দীপাবলি উদযাপন করে সেই গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন তারা।

রবিবার বিজয় দেবরাকোন্ডা তার এক্সে (টুইটার) বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, বাবা-মা ও ভাইয়ের সঙ্গে দীপাবলি উদযাপন করছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘হ্যাপি দীপাবলি আমার ভালোবাসা।’

অন্যদিকে রাশমিকা মান্দানাও তার এক্সে (টুইটার) নিজের একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লিখেন, ‘হ্যাপি দীপাবলি আমার ভালোবাসা।’
সব কিছু ঠিকই ছিল। কিন্তু বিজয় ও রাশমিকার ছবির ব্যাকগ্রাউন্ডের দেয়াল একই। মজার বিষয় হলো, যে চেয়ারে বসে আলাদা আলাদাভাবে ছবি তুলেছেন রাশমিকা-বিজয়, সে চেয়ারও একই। ছবিগুলোর চুলছেঁড়া বিশ্লেষণ করে দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন নেটিজেনরা। তাদের মতে— বিজয়ের বাড়িতে একসঙ্গে দীপাবলি উদযাপন করেছেন রাশমিকা। আনঅফিসিয়ালি নিশ্চিত করলেন যে, তারা সম্পর্কে রয়েছেন। তারপর থেকে এ জুটির প্রেম নতুন করে চর্চায় পরিণত হয়েছে।

২০১৮ সাল ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন বিজয়-রাশমিকা। ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় সর্বশেষ দেখা যায় এ জুটিকে। এ দুটি সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে।

‘ডিয়ার কমরেড’, ‘গীতা গোবিন্দম’-এর মতো প্রেমের সিনেমার শুটিংয়ের সময় থেকে বিজয়ের সঙ্গে রাশমিকার বোঝাপড়া ভালো। সেই সময় থেকেই এ জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত। যদিও এ সম্পর্ক ‘বন্ধুত্বে’ সীমাবদ্ধ বলে দাবি তাদের। তবে জিমে যাওয়া, চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানো— তাদের কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights