গুলশানে ভবন থেকে পড়ে স্পেন দূতাবাস কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানের পিঙ্ক সিটির বিপরীত পাশের একটি ভবন থেকে পড়ে স্পেন দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রবিবার (৩ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত কর্মকর্তার নাম ইসমাইল গিল সেরানো। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।

ডিএমপি গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান জানান, দুপুরের দিকে পিংক সিটির বিপরীতে থাকা একটি ভবনের ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের ওই কর্মকর্তার মৃত্যু হয়। আমাদের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে।
নিহত ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এর আগে তিনি মানুষজনকে বিনা কারণে মারধর করেছে। তার এসব ঘটনার বিষয়ে অনেকে ৯৯৯ এর মাধ্যমে আমাদের কল করে অভিযোগও জানিয়েছেন।

মরদেহ এখন ঘটনাস্থলে আছে। সুরতহাল শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights