চট্টগ্রামে তক্ষকসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় সাতটি তক্ষক উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশের দল। এসময় ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- নীলচাঁন শেখ প্রকাশ রাব্বি (২৬), মো. আলী আকবর শেখ (৩০), ইমাম শেখ (২২), মো. জাহাঙ্গীর আলম (৪৭) ও মো. মুক্তার হোসেন (৪৫)। সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, অভিযান চালিয়ে সাতটি তক্ষকসহ পাঁচজনকে গ্রেফতার করেছি। বিলুপ্তপ্রায় তক্ষকগুলোকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পাঁচ ব্যক্তির বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় বন্যপ্রাণী সংরক্ষণ মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights