চট্টগ্রামে পাহাড়ে যুবকের ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্প এলাকার পাহাড়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মো. ইমন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার পুলিশ এই মরদেহ উদ্ধার করে।

ইমন বটতলীর ছৈয়দুল হকের ছেলে এবং আশ্রয়ণ প্রকল্পের ৫ নম্বর ঘরে থাকতেন।

বটতলী ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ছেলেটা মানসিকভাবে অসুস্থ ছিলো বলে জানা গেছে। থানায় খবর দেয়া হয়েছে। ইমন আগে সিএনজি চালাতো। বর্তমানে মানসিকভাবে অসুস্থ। লোকজন বিকেলে ঘুরাঘুরি করতে গেলে গাছে তার ঝুলন্ত লাশ দেখে খবর ছড়িয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights