চট্টগ্রামে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় একটি ভবনে রংয়ের কাজ করার সময় তিনতলা থেকে পড়ে শ্রমিক মো. জাহাঙ্গীরের (৪৮) মৃত্যু হয়েছে। রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, একটি নতুন ভবনে রং করার সময় তিনতলা থেকে পড়ে গুরতর আহত হন জাহাঙ্গীর। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বিস্তারিত পরিচয় জানতে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights