চরভদ্রাসনে ইয়াবাসহ যুবক আটক

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসনে শাহাদাত শেখ (৩১) নামে এক যুবক এক হাজার পিস ইয়াবাসহ আটক হয়েছে। সদর ইউনিয়নের টিলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক হতে তাকে আটক করে চরভদ্রাসন থানা পুলিশ। চরভদ্রাসন থানার এস আই মোঃ শাহিন মিয়া, এএসআই আকরাম আলী ও এএসআই শফিউল মঙ্গলবার দুপুর দুইটার দিকে তাকে গ্রেপ্তার করেন। শাহাদাত গাজীরটেক ইউনিয়নের ঢালার পাড় গ্রাম নিবাসী শেখ রহমানের পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গ্রেফতারকৃত শাহাদাত একজন মাদক ব্যবসায়ী তাকে ইয়াবাসহ গ্রেফতার করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে চরভদ্রাসন থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights