চাঁপাইনবাবগঞ্জে চালের দাম বৃদ্ধি, রাইস মিলকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত মূল্যে চাল বিক্রির অভিযোগে মুনজুর অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি চালের মূল্য কমাতে জেলার মিলগুলোকে সতর্ক করেছে জেলা প্রশাসন। অভিযান শেষে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন এ তথ্য জানিয়েছেন।

শনিবার দুপুরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসক জানান, সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ায় রাইস মিলগুলোতে অভিযান চালানো হয়। এ সময় আগের উৎপাদিত চাল অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মুনজুর অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি মিলগুলোতে সতর্ক করা হয়েছে।
অভিযানে জেলা প্রশাসকের সঙ্গে পুলিশ সুপার ছায়েদুল হাসান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights